সময় মেডিকেয়ার এন্ড হসপিস

সময় মেডিকেয়ার এন্ড হসপিস

সাধ্যের মধ্যে সু-চিকিৎসা সেবাই আমাদের মূল লক্ষ্য

সিরিয়াল এর জন্য যোগাযোগ (২৪ ঘন্টা খোলা)
01762842200 01878178000

শিশুর কথা বলতে দেরি হওয়ার কারণ

শিশুদের স্বাভাবিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ভাষা ও কথা বলা শেখা। অনেক বাবা-মা উদ্বিগ্ন হন যখন তাঁদের সন্তান বয়স অনুযায়ী কথা বলতে শেখে না।


 সাধারণভাবে দেখা যায়:

 ৬ মাসে শিশু বুলবুল শব্দ করতে শুরু করে

 ১২ মাসে এক-দুইটা শব্দ বলতে পারে (যেমন: মা, বাবা)

 ১৮-২৪ মাসে ১০-৫০টি শব্দ শেখে

 ২ বছর বয়সে দুই শব্দের বাক্য গঠন করে (যেমন: পানি চাই, বাবা আসো)


 কিন্তু যদি একটি শিশু

❌ ১.৫ বছরেও কোনো শব্দ না বলে

❌ ২ বছরেও দুই শব্দের বাক্য না বলতে পারে

❌ নিজের নাম ধরে ডাকলে না ঘুরে তাকায়

❌ চোখে চোখ রেখে কথা বলে না

❌ অন্য শিশুদের সাথে খেলে না

 তাহলে সেটি বিকাশজনিত ভাষা বিলম্ব (Speech Delay) হতে পারে।


শিশুর কথা বলতে দেরির প্রধান কারণগুলো

? শ্রবণ সমস্যা (Hearing Loss)

? বিকাশজনিত দেরি (Developmental Delay)

? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD)

? মস্তিষ্কের সমস্যাজনিত কারণে

? পরিবারে কম কথা বলা বা সামাজিক যোগাযোগের ঘাটতি

 মনে রাখবেন, সময়মতো চিকিৎসা ও থেরাপি শিশুর ভবিষ্যৎ উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সন্তান কথা বলতে দেরি করলে ভয় না পেয়ে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন